বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এডিবি রাজনৈতিক ঝুঁকি নিশ্চয়তা ঋণ দিচ্ছে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তার কমার্শিয়াল কো-ফিন্যান্সিং প্রোগ্রামের আওতায় বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগকে উৎসসাহিত করতে রাজনৈতিক ঝুঁকি নিশ্চয়তা ঋণ প্রদানের কথা জানিয়েছে।
এ কর্মসূচির আওতায় এডিবি সহযোগিতামূলক অর্থায়ন প্রকল্প, রাজনৈতিক ঝুঁকি নিশ্চয়তা, আংশিক ঋণ নিশ্চয়তা ও গ্যারান্টি অব রেকর্ড সুবিধা দেয়া হবে।
এডিবি’স গ্যারান্টি প্রডাক্টস শীর্ষক এক কর্মশালায় বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় এডিবি’র সিনিয়র কমার্শিয়াল কো-ফিন্যান্সিং স্পেশ্যালিস্ট ড্যানিয়েল ওয়াগনার অংশগ্রহণকারীদের বলেন, এটা দুর্ভাগ্যজনক যে রাজনৈতিক ঝুঁকি নিশ্চয়তা ঋণ (পিআরসি) স্থানীয় বিনিয়োগকারীদের খুব একটা উপকারে আসবে না, তবে বিদেশি বিনিয়োগকারীদের জন্যে এটি একটি উপযোগী প্রকল্প।
তিনি বলেন, বাংলাদেশে এক দিনে পাঁচশ’ বোমা বিষ্ফোরণের ঘটনা দেখে যে কোনও বিনিয়োগকারী বিনিয়োগে ঝুঁকি অনুভব করবেন। তবে তিনি বলেন, পৃথিবীর যে কোনও দেশেই বিনিয়োগে রাজনৈতিক ঝুঁকি রয়েছে।
তিনি জানান, এ চার ক্যাটেগরিতে আগামী ১৫ বছর পর্যন্ত ঋন দেয়া হবে, তবে প্রকল্পের অকারের ওপর ভিত্তি করে ঋণের পরিমান নির্ধারণ করা হবে।
এফবিসিসিআই প্রেসিডেন্ট মীর নাসির হোসেন বিডিনিউজকে বরেন, এ কর্মসূচি প্রচলন হলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ উৎসাহিত হবে।
তিনি বলেন, কখনও কখনও দেশের ভাবমূর্তির কথা বলে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে পিছ পা হন। তবে এ কর্মসূচি সে ভাবনা দূর করবে।
চেম্বারের বিভিন্ন পরিষদ, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত অর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
