২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় বাংলাদেশই নেতৃত্ব দিচ্ছে

জাতিসংঘ ঘোষিত ক্ষুদ্র ঋণ বর্ষ ২০০৫ এর ইভেন্ট মার্কেটিংয়ে ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় শীর্ষ অবস্থানের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের এ অর্জনে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমেদ চৌধুরী বক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ক্ষুদ্র ঋণের মাধ্যমে সম্প্রতি উন্নয়ন খাতে বাংলাদেশ অগ্রগতি অর্জন করায় বিশ্বের অন্যান্য দেশেও এ ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ফখরুদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের কর্তৃক ২০০৫ সালের বিশ্বব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কার পাওয়া সাতক্ষীরার সামীমা খাতুন। রাষ্ট্রদূত ড. ইফতেখার আহমেদ চৌধুরী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।