২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তৈরি পোষাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোষাকের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্যে মার্কিন সিনেট ও কংগ্রেস উত্থাপিত ট্রেড অ্যাক্ট পাসের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ প্রতিনিধিদল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

প্রতিনিধি দলটি মার্কিন কংগ্রেসম্যান, মার্কিন প্রশাসন এবং মার্কিন এনজিও নেতৃবৃন্দকে বিলটি পাসে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের অনুরোধ জানান। ৮ নভেম্বর প্রতিনিধিদলটি কংগ্রেসম্যান থেলমা ড্রেকের সাথে সাক্ষাত করেন।

বানিজ্য উপদেষ্টা জনাব বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে প্রতিনিধদলের অন্যান্য সদস্যরা হলেন, বিজিএমইএ সভাপতি আনিসুল হক, পরিচালক জনাব এস এম ফজলুল হক এবং পরিচালক জনাব মাহমুদ হাসান খান।