বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে দু’টি দরপত্র গৃহীত হয়
বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৫০ কোটি টাকার একটি এবং ছয়দিন মেয়াদী ৪৫ কোটি টাকার একটি দরপত্র সহ সর্বমোট ৯৫ কোটি টাকার দু’টি দরপত্র জমা পড়ে এবং গৃহীত হয় হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকারা ৫ দশমিক ৫০ ভাগ এবং ছয় দিন মেয়াদীর জন্য শতকরা ৫ দশমিক ৬৫ ভাগ।
