বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি নিলামের ফলাফল ঘোষিত
বাংলাদেশ ব্যাংকে রোববার ২৮, ৯১, ১৮২ ও ৩৬৪ দিন এবং দু’বছর মেয়াদী ট্রেজারি বিলের ৪৫তম নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ২৮ দিন মেয়াদী বিলের জন্যে ১০২৭ কোটি ৭০ লাখ টাকার দরপত্র পাওয়া যায় এবং গৃহীত হয়।
৯১, ১৮২ ও ৩৬৪ দিন এবং দু’ বছর মেয়াদী বিলের জন্যে কোনও দরপত্র পাওয়া যায়নি।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহীত দরপত্রগুলোর অন্তর্নিহিত বার্ষিক আয়ের হারের সীমা ছিল শতকরা ৬ দশমিক ৮০ থেকে ৬ দশমিক ৮৫ ভাগ।
চলতি সপ্তাহে ট্রেজারি বিলসমূহের নীট ইস্যুর পরিমাণ ১৮ কোটি ৯০ লাখ টাকা বৃদ্ধি পাবে।
