২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তাঁতের শাড়ি বিক্রিতে সর্বকালের রেকর্ড অতিক্রম

ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনার বিভিন্ন মার্কেটের তাঁত ব্যবসায়ীরা প্রায় ১০০ কোটি টাকার দেশী তাঁতের শাড়ি বিক্রি করেছে। যা সর্বকালের রেকর্ডকে অতিক্রম করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 09:39 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

দীর্ঘ ২০ বছর পর আবারও তাঁতীরা ব্যাপক লাভের মুখ দেখেছে। তারা পাবনা এবং সিরাজগঞ্জের অন্তত ২০টি কাপড়ের হাটে ১০ লাখ পিস দেশী তৈরি শাড়ি বিক্রি করেছে।

পাবনার জালালপুর, দোগাছি, সাঁথিয়া, ধুলাউড়ি, চেছানিয়া, কাশীনাথপুর, এবং সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, সোহাগপুর, উল্লাপাড়া, গোপালপুর এবং সিরাজগঞ্জের গোপালপুর বাজারসহ ২০টি হাটে এসব কাপড় বিক্রি হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবকটি হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভীড়।

এসব হাটে চোষা, বুটিক শাড়ি, টাঙ্গাইল শাড়ি, কাতান, হাফ সিল্ক, চন্দন বুটিক, ফেন্সি কুইনসহ বহু ধরনের শাড়ির চাহিদা রয়েছে।

গোপালপুর গ্রামের তাঁত মালিক আব্দুস সামাদ বিডিনিউজকে জানান, এবার তাঁতের শাড়ির ব্যাপক চাহিদার কারণে, বিক্রিতে সর্বকালের রেকর্ডকে অতিক্রম করেছে।

বেলকুচি উপজেলার শেরনগর গ্রামের জামালউদ্দিন ভূঁইয়া বিডিনিউজকে জানান, দীর্ঘ সময় পর তাঁত ব্যবসায়ীরা আবার লাভের মুখ দেখল।