২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন সোমবার

চলতি অর্থবছরের (২০০৫-২০০৬) ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা সোমবার শেষ হতে চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 03:56 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

জাতীয় রাজস্ব বোর্ড রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আয়কর রিটার্ন জমা নেওয়া হবে। করদাতাদের রিটার্ন দাখিলের সুবিধার্থে এর সকল সার্কেল অফিস খোলা রাখা হবে।

নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সকল আয়কর দাতাকে অনুরোধ জানিয়েছে।

ব্যবসায়ী সম্প্রদায়ের অনুরোধে এর আগে সরকার আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করে।