আইএলও কনভেনশন লঙ্ঘনের জন্যে বিজিএমইএকে দায়ী করেছে গার্মেন্টস শ্রমিকরা
গার্মেন্টস শ্রমিকরা শনিবার অভিযোগ করেছেন, ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতি না দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন লঙ্ঘন করেছে বিজিএমইএ।
কোনও শ্রমিক সংগঠনই বৈধ নয়-বিজিএমইএ সভাপতি আনিসুল হকের এ মন্তব্যের উল্লেখ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জানায়, তার এ বক্তব্য আইএলও কনভেনশন লঙ্ঘনের সামিল।
ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন এক প্রেস কনফারেন্সে বলেছেন, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রমিকদের যথার্থ দাবি বাস্তবায়নে দর কষাকষি করার জন্যে শ্রমিকদের নিজেদের সংঘটিত করার অধিকার রয়েছে।
সংবাদ সম্মেলনে ঈদের আগের শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানান তিনি।
গার্মেন্টস শ্রমিক কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নির্বাহী সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, মাহবুব আলম এবং লুনা নূর।
শহীদুল্লাহ চৌধুরী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি দাবি করে বলেন, গত ১১ বছর ধরে তাদের মাসিক মজুরি ৯৩০ টাকায় সীমিত হয়ে আছে।
এত অল্প মজুরি নিত্য প্রয়োজনীয় জিনিসের অব্যাহত মূল্যবৃদ্ধির এসময়ে তাদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে বলে তিনি জানান।
