২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশের লবি জোরদার করতে নভেম্বরে ওয়াশিংটনে এলডিসি’র প্রতিনিধিদের বৈঠক

যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশ অধিকারের প্রত্যাশায় আগামী ৭ নভেম্বরে ১৪টি স্বল্পোন্নত দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক সমিতি’র প্রতিনিধিরা ওয়াশিংটনে বৈঠকে বসছেন। এই ব্যাপারে জোর লবিও চালিয়ে যাচ্ছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 09:29 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি আনিসুল হক বিডিনিউজকে বলেন, ” বিশ্ব বাণিজ্য সংস্থার হংকংয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠকের আগে শুল্কমুক্ত প্রবেশ অধিকার প্রাপ্তির জন্য চাপ বাড়াতে ওয়াশিংটন বৈঠকের আয়োজন করা হয়েছে।”

মূলত এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলো এ বৈঠকের আয়োজন করছে।

নেপাল গার্মেন্টস অ্যাসোসিয়েশন (জিএনএ)’র সভাপতি কিরন শাখা বলেন, স্বল্পোন্নত দেশগুলোর গার্মেন্টস প্রস্তুতকারক তাদের পণ্য যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত প্রবেশ অধিকার প্রাপ্তির জন্য এবং বিশ্ব বাণিজ্য সংস্থা’র বৈঠকে বিশেষ সুবিধার জন্য জোরদার চাপ প্রয়োগের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আনিসুল হক বলেন, ডিসেম্বরে হংকংয়ে অনুষ্ঠিতব্য চুড়ান্ত সমঝোতার আগে ওয়াশিংটন বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর অনুকুল বাণিজ্য শর্তসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ফেয়ার টেক্সটাইল ট্রেড (জিএএফটিটি) এর আওতায় দেশগুলো গার্মেন্টস শিল্পকে বিভিন্ন কারণে তাদের সহায়তার জন্য বিশেষ সেক্টর ঘোষণা করা এবং কৃষি বর্হিভূত বাজার প্রাপ্তি এজেন্ডার আওতা থেকে বাদ দেওয়ার আহবান জানায়।

১৪টি স্বল্পোন্নত দেশের জন্য ইউএস ট্রেড অ্যাক্ট শিল্পদ্যোক্তাদের মধ্যে এটি সর্ববৃহত্তম কৌশলগত ঐক্য।

গত ২৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে শুল্কমুক্ত সহায়তার জন্য ইউএস ট্রেড অ্যাক্ট ২০০৫ বিল উত্থাপন করা হয়েছে।

এই বিল অনুমোদিত হলে তৈরি পোশাক, কারুপণ্য, কার্পেট, চিনি, দুধসহ ৩ হাজার ৬ শ’ ৭৭টি পণ্য নেপাল, ভূটান, বাংলাদেশ, পূর্ব তিমুর, তাভালু, ইয়েমেন, কিরিবাত, লাওস, সোলেমান আয়ল্যান্ড, আফগানিস্তান, কম্বোডিয়া এবং মালদ্বীপ থেকে রপ্তানি করার সুযোগ পাওয়া যাবে।