বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামে ৯টি দরপত্র গৃহীত
বাংলাদেশ ব্যাংকে বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্যে রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
নিলামে একদিন মেয়াদী ৩২৪কোটি টাকার সাতটি, চারদিন মেয়াদী ২০কোটি টাকার একটি এবং পাঁচদিন মেয়াদী ৪০ কোটি টাকার একটি দরপত্রসহ মোট ৩৮৪ কোটি টাকার নয়টি দরপত্র জমা পড়ে এবং সবগুলোই গৃহীত হয়।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গৃহীত দরপত্রগুলোর বার্ষিক সুদের হার ছিল একদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৫০ভাগ, চারদিন মেয়াদীর জন্যে শতকরা পাঁচ দশমিক ৬০ভাগ এবং পাঁচদিন মেয়াদীর জন্যে শতকরা ৫ দশমিক ৬৫ ভাগ।
