২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

ভারতে পেঁয়াজ সংকটের কারণে বেনাপোল সীমান্ত দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। ঈদের আগে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় আমদানিকারকরা বিপাকে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

একটি সূত্র জানায়, ভারতে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির কারণে সেদেশের রপ্তানিকারকরা পেঁয়াজ রপ্তানি করতে পারছেন না।

বেনাপোল সীমান্তের বনগাঁ পেট্রাপোল দিয়ে ভারত থেকে প্রতিদিন প্রায় ৩০০ টন পেঁয়াজ আমদানি হত। কিন্তু গত ছয় মাস ধরে এ সীমান্ত দিয়ে পেয়াঁজ আমদানি স্বাভাবিকের চেয়ে কম মাত্রায় হয়েছে।

ভারতের রপ্তানিকারকরা জানান, পশ্চিমবঙ্গের পাইকারি বাজারে পেঁয়াজের বস্তা যেখানে ৩৫০ থেকে ৪০০ রুপিতে বিক্রি হত এখন তা ৯০০ থেকে এক হাজার রুপিতে বিক্রি হচ্ছে। বস্তা প্রতি দাম বেড়েছে ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকা।

তাছাড়া মহারাষ্ট্রের নাসিকে অতিবৃষ্টির ফলে এবার উৎপাদনও কম হয়েছে।

তামিলনাড়ু, রাজস্থান ও কর্ণাটক থেকে আসা পেঁয়াজ বাংলাদেশে আমদানি হতো কিন্তু ওই এলাকা থেকে পেঁয়াজ না আসার কারণে আমদানি বন্ধ হয়ে গেছে।

ভারতের অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গের খুচরা বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৩২ রুপিতে ছাড়িয়ে গেছে।

এদিকে পেঁয়াজ সংকটের কারণে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি হোক তা ভারতের সাধারণ জনগণও চাচ্ছে না।