ব্যাংকে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের স্বার্থ রক্ষা করতে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাসহ বেশকিছু নিয়ম মেনে চলতে সকল ব্যাংককে নির্দেশ দিয়েছে।
২০০৬ সালের ১৫ মে’র মধ্যে এ নির্দেশনা সকল ব্যাংককে কার্যকর করতে হবে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশ দেয়। বাংলাদেশ ব্যাংক সাকর্েুলারের সাথে প্রত্যেকটি ব্যাংককে একটি করে সিডি পাঠায়, যাতে নির্দিষ্ট ছক ও তথ্য প্রযুক্তি ব্যবহারে ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার নীতিমালা রয়েছে। বাংলাদেশ ব্যাংক এই প্রথম কোন সার্কুলার বা চিঠি সিডিতে করে পাঠিয়েছে।
একই সাথে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, তথ্য প্রযুক্তির নিরাপত্তা নীতিমালা বাস্তবায়নের প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি শাখাকে জানাতে হবে। সার্কুলারে আরও জানানো হয়, বাাংকগুলো এ নীতিমালা বাস্তবায়ন করছে কিনা এ বিষয়টি বাংলাদেশ ব্যাংক তদারকি করবে।
সার্কুলারে বলা হয়, যাতে কেউ অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে কোন গ্রাহকের সংরক্ষিত তথ্যের বিকৃতি বা ধ্বংস না করতে পারে এ বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলো তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার ও পরিচালনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
