২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার রপ্তানির ওপর আর্থিক ভতুর্কির প্রভাব পর্যালোচনা করবে

সরকার রপ্তানির ওপর আর্থিক ভতুর্কির প্রভাব পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রপ্তানি বৃদ্ধিতে সহায়তা প্রদাণের ধরণের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊধ্বতন কর্মকর্তা এ কথা জানান।

‘রপ্তানী নীতির বিশ্লেষণ ২০০৩-০৬ এবং আমদানি নীতি আদেশ ২০০৩-০৬’ শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তৃতায় মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, অনির্দিষ্ট সময়ের জন্যে ভর্তুকি দেওয়া উচিত নয়।

তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আইনে এই ধরণের সহায়তা বন্ধ করার কথা বলা হয়েছে।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ড কক্ষে এগ্রো বেইজড ইন্ডস্ট্রিজ এবং কৃষি মন্ত্রণালয় ও ইউএসএআইডি’র যৌথ প্রকল্প এবং টেকনোলজি ডেভলপমেন্ট প্রকল্প যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

তিনি বলেন, দেশের ৭৫ শতাংশ রপ্তানি পণ্য হলো তৈরি পোষাক (আরএমজি)। দীর্ঘস্থায়ী উপার্জনের জন্যে রপ্তানি পণ্যের ক্ষেত্রে বৈচিত্র আনতে হবে।

কর্মশালায় অন্যান্যের মধ্যে ইপিবি’র ভাইস চেয়ারম্যান মির মাহাবুদ্দিন মোহাম্মদ, এটিডিপি’র সিওপি রন ডি গিলেস্পি, এফবিসিসিআই পরিচালক আব্দুর রউফ চৌধুরী এবং আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রক মো. ইসমাইল বক্তৃতা করেন। সাবেক সরকারি চাকরিজীবী আবু নাসের ওয়াহিদ দেশের আমদানি ও রপ্তানি নীতি বিশ্লেষণ করে কর্মশালায় একটি বিশ্লেষণ পেপার উপস্থাপন করেন।