সংসদের ১৯তম অধিবেশন ২০ নভেম্বর থেকে শুরু হবে
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ২০ নভেম্বর থেকে অষ্টম জাতীয় জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি তার ওপর অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর আগে ওইদিন বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির এক বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। অধিবেশনে বেশ কয়েকটি বিল পাস করা হতে পারে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে সংসদ অধিবেশন বর্জন করে চলেছে।
