কৃষি-জৈব প্রযুক্তি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারে
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে কৃষি-জৈব প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে ২১ শতকের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বলে জৈব প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মত দিয়েছেন।
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এছাড়াও তারা পরীক্ষাগার, রাসায়নিক সরবরাহ এবং প্রশিক্ষিত জনশক্তি সুবিধাসহ গবেষণা সরঞ্জামের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর একুইজিশন অব এগ্রি-বায়োটেক এপ্লিকেশন (আইএসএএএ) এবং বাংলাদেশ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বায়োটেকনোলজি ইনফরমেশন সেন্টার (বিডিবিআইসি) সাংবাদিকদের সঙ্গে ‘বায়োটেক ও বায়ো সেফটি ইস্যুজ : পাবলিক পারসেপশন থ্রো সিভিল সোসাইটি এন্ড মিডিয়া প্রফেশনালস’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়োটেকনোলজি ও জেনেটিক্যালি মডিফাইড খাবারের মধ্যে একটি ভারস্যাম্য থাকা উচিত।
অধ্যাপক শাহরিয়া আখতার হোসেন বুলু এমপি বলেন, কৃষিতে ব্যবহৃত কনভেনশনাল প্রযুক্তি এবং এবং উৎপাদন স্বল্পতা খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না।
তিনি আরও বলেন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমের (জিএমও) মাধ্যমে উৎপদন এবং কৃষিজাত পণ্যের মুল্য সংযোজনের ক্ষেত্রে জৈববৈচিত্র একটি আধুনিক উপাদান।
অনুষ্ঠনে অন্যান্যের মধ্যে দৈনিক নিউ নেশন পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, আইএসএএএ’র জাতীয় সমন্বয়ক অধ্যাপক নাসিরুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আনোয়ারুল আজিম আখন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক লুৎফুল হাসান বক্তৃতা করেন।
অধ্যাপক লুৎফুল হাসান বলেন, বাংলাদেশ তার বায়ো ডাইভারসিটি হারাবে না। কারণ বারির (বিএআরআই) গ্রিনব্যাংকে ৬০০ জাতের ধানের বীজ সংরক্ষিত আছে।
জিএমও ফসলের মান নিয়ে বিতর্কের ব্যাপারে বক্তারা বলেন, জিনের মান স্থানান্তরের কোনও ক্ষতি নেই। কেননা এটি মানবদেহে খুব সহজেই হজম হয়ে যায়।
সূত্র জানায়, সরকার খুব শিগগির জৈব নিরাপত্তা গাইডলাইন এবং জৈব প্রযুক্তি নীতি গ্রহণ করবে।
