অর্থমন্ত্রী চিকিৎসার জন্যে সোমবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সোমবার রাতে চিকিৎসার জন্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। পরিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, সাইফুর রহমান অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেড-এর একটি শাখার উদ্বোধন করবেন। সিঙ্গাপুরে এটি হতে যাচ্ছে অগ্রণী ব্যাংকের সাবসিডিয়ারি এ প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখা।
২০০২ সালের ফেব্রুয়ারিতে প্রথম শাখা তার কার্যক্রম শুরু করে।
গত জুলাই থেকে এবার তৃতীয় বারের মতো অসুস্থ্য হয়ে পড়লেন সাইফুর রহমান।
পারিবারিক সূত্র জানায়, আগে থেকেই তার সিঙ্গাপুরর যাওয়ার তারিখ নির্ধারিত ছিলো এবং সেখানে এবার তার পূর্ণাঙ্গ চেক-আপ করানো হবে।
সফরে মন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব তার সঙ্গে থাকবেন।
