২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হলে বাংলাদেশে এইডসের ঝুঁকি বাড়বে

ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য সরবরাহের জন্যে ট্রানজিট সুিবধা দিলে বাংলাদেশে এইডসের বিস্তারের ঝুঁকির মধ্যে পড়তে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

‘গ্লোবাল পলিটিশিয়ান’ নামে একটি ওয়েব ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতকে যদি ট্রানজিট দেওয়া হয়, তাহলে এইডস প্রতিরোধ করার মতো ক্ষমতা বাংলাদেশের থাকবে না।

ট্রানজিট দেওয়ার নামে করিডোর ব্যবহার করতে দেওয়ার চাপ শুধু অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে হুমকি নয়, বাংলাদেশকে এইডসমুক্ত রাখার ব্যাপারেও হুমকি হয়ে দাঁড়াবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার ঘটনা বাংলাদেশে অবশ্যই এইডসের বিস্তার ঘটাতে সাহায্য করবে। তিনি আরও উল্লেখ করেন, ট্রানজিট সুবিধা দেওয়া হলে ভারতের ট্রাক চালক, হেলপার ও শ্রমিকরা বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবে। এতে এ মরন ব্যাধির বিস্তার ঘটতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বর্তমানে প্রতিদিন প্রায় দুই হাজার ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। ট্রানজিট চালু হলে এ সংখ্যা বহুগুন বেড়ে যাবে। এ ট্রাকের শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশও যদি এইডস-এ আক্রান্ত হয়ে থাকে, তাহলে তা বাংলাদেশে বিস্তার ঘটবে বলে আংশকা প্রকাশ করেন অধ্যাপক নজরুল ইসলাম।

গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকিউলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’র তথ্য উদ্ধৃত করে তিনি জানান, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এইডস আক্রান্তদের দেশ বর্তমানে ভারত। এডইস আক্রান্তদের ক্ষেত্রে ভারত আফ্রিকাকেও ছাড়িয়ে গেছে।

ইউএনএইডস’র মতে, ভারতে বর্তমানে এইডস/এইচআইভি আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১০ হাজার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউএনএইডস ও ভারতীয় কাউন্সিল অব মেডিকেল রিসার্স এর মতে, ইতোমধ্যে ভারতের জনসংখ্যার এক ভাগের বেশি মানুষ এইডসে আক্রান্ত। কোন কোন বিশেষজ্ঞের মতে, ভারতে এখন এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ লাখ।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আশংকা প্রকাশ করেছে, ২০১০ সালের মধ্যে ভারতে এইডসে আক্রান্তের সংখ্যা হবে ২ কোটি।

ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে নিরাপত্তা বাহিনী বিশেষ করে বাংলাদেশের সীমান্তে নিয়োজিতদের মধ্যে এইডসের বিস্তার সবচেয়ে বেশি ঘটছে। যা বাংলাদেশের জন্যে মারাত্মক হুমকিস্বরূপ।

আসাম রাইফেলসের কর্মকর্তারা তাদের জেয়ানরা এইডস ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছে।

আসাম রাইফেলস প্রধান লেঃ জেনারেল ভোপিন্দার সিং জানিয়েছেন , জোয়ানদের মধ্যে ১৪১ জন এইচআইভি

বহন করছে বলে পরীক্ষায় জানা গেছে। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। ইতিমধ্যে ৩২ জন মারা গেছে।

গত দুই বছরে এইডসে আক্রান্ত হয়ে দুই শত জেয়ান মারা যাওয়ার পর ক্রম অবনতিশীল পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রপতি এ জে আবুল কালাম বলেছেন ,সেনাবাহিনীতে ভর্তির আগে প্রত্যেককে এইচআইভি ভাইরাস বহন করছে কিনা পরীক্ষা করা হবে।

অবশ্যই এইচআইভি টেস্ট করাতে হবে। এ মাসেই এ প্রস্তাব বাস্তবায়িত হবে।

ভারতের সররকারের রের্কড থেকে দেখা গেছে ,৩০০ সৈন্য সম্প্রতি এইচআইভি জীবানু বহন করছে। আর্মস ফোর্সেস মেডিকেল সার্ভিসের মহাপরিচালক ভাইস অ্যাডমিরাল ভি কে সিং বলেছেন, মেঘালয়ের রাজধানী সিলংয়ে সৈন্যরা বিবাহ বহির্ভূত যৌন সঙ্গমকালে কনডম ব্যবহার করছে।

সেখানে সামরিক ও আধা সামরিক বাহিনীকে কনডম বহন করতে বলেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে মোতায়েনকৃত সৈন্যরা বিবাহ বহির্ভূত যৌন সর্ম্পক থেকে এইডসে আক্রান্ত হচ্ছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ায় ২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানকার সশস্ত্র জঙ্গী গ্রুপগুলো ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে।

আসাম রাইফেলস প্রধান লেঃ জেনারেল ভোপিন্দার সিং আরও জানান, সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা এইডস আক্রান্ত নারীদের মাধ্যমে জোয়ানদের মধ্যে এইডস ছড়াতে পারে।

ম্যাগাজিনটির মতে, ভারতে সেক্স এখন একটি বিকাশমান শিল্প। বাংলাদেশ ও মধ্য পূর্বাঞ্চল থেকে বিভিন্ন বয়সী নারীরা যৌনতা বিক্রি করতে যায়।

এইডস ভারতীয় ব্যবসায়ী, পর্যটক ও অবৈধ ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশে এইডস বিকাশ লাভ করতে পারে। ম্যাগাজিনটি সুপারিশ করে, এইডসের বিস্তার ঠেকাতে ভারতে বাংলাদেশ দূতাবাস ভিসা দেওয়ার আগে স্বাস্থ্য সনদ চাইতে পারে।