২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসিআই সভাপতির সাথে রুশ কনসুল জেনারেলের সাক্ষাত

চট্টগ্রামে নবনিযুক্ত রাশিয়ার কনসুল জেনারেল ওলি এন.এন্ডিভ রোববার বলেছেন জাহাজে মালামাল পরিবহনে সমস্যার কারণে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য হারে বানিজ্য বৃদ্ধি পায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

কনসুল জেনারেল চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)’র কার্যালয়ে প্রতিষ্ঠানটির সভাপতি সাইফুজ্জামান চৌধুরীর সাথে আলোচনাকালে এ কথা বলেন।

রাশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে সিসিসিআই সভাপতি জানান, দু’দেশের মধ্যে চমৎকার রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক থাকা সত্বেও উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক তেমন ভাবে বৃদ্ধি পায় নি। এর অন্যতম কারণ হচ্ছে ব্যাংকিং প্রতিবন্ধকাতা এবং পাশাপাশি জাহাজে মালামাল তোলার সমস্যা।

সাইদুজ্জামান বাণিজ্য প্রতিবন্ধকাতা দূর করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রদূতের প্রতি আহবান জানান। তিনি রাষ্ট্রদূতকে আরও জানান, ২০০৬ সালে মাঝামাঝি সময়ে সিসিসিআই’র একটি উচ্চ-পর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধি রাশিয়া সফরে যাবে। রাশিয়ার ব্যবসায়ীদের সাথে আলোচনার সময় প্রতিনিধিরা বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরবেন।

তিনি আরও জানান, সম্প্রতি রাশিয়ার সাথে ‘লেটার অব এক্সচেঞ্জ’ স্বাক্ষরিত হওয়ায়, সেদেশে বাংলাদেশের উৎপাদিত ঝুড়ি রপ্তানির ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।

বাণিজ্য বৃদ্ধির জন্য রাশিয়ান কনসুল জেনারেল দু’দেশের ব্যাবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।