ডিএসই’র ১টি মজুতদারি প্রতিষ্ঠানকে এসইসি’র জরিমানা
গ্রাহকদের বকেয়া পরিশোধ না করায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি মজুতদারি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে।
এসইসি এক বিবৃতিতে জানায়, চুক্তির মেয়াদকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মজুতদারি প্রতিষ্ঠান মো. আলী হোসেন অ্যান্ড কোম্পানি তার গ্রাহকদের শেয়ার ও অন্যান্য প্রাপ্য প্রদান করেনি। এটি সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
এ কারণে এসইসি ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে। একই সাথে ১৫ দিনের মধ্যে গ্রাহকদের প্রাপ্য পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিৃবতিতে উল্লেখ করা হয়।
