২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩৯ তম টোকিও মটর প্রদর্শনী ২০০৫

জাপানের চিবা শহরে ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ৩৯ তম টোকিও মটর প্রদর্শনী ২০০৫। আগামী ২২ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা এ প্রদর্শনী সকলের জন্যে উন্মুক্ত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রহমান মনি ও কাজী ইনসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

জাপান অটোমোবাইল ম্যানুফাচারার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রতি এক বছর পর পর টোকিও মটর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ড্রাইভিং টুমরো, ফ্রম টোকিও’।

এবারের প্রদর্শনীতে সারা পৃথিবীর ৩৮ টি গাড়ি প্রস্তুতকারি কোম্পানি, ১২ টি মটরসাইকেল প্রস্তুতকারি ও বাজারজাতকারি কোম্পানি এবং ১৮১ টি যন্ত্রাংশ প্রস্তুতকারি কোম্পানি অংশ নিচ্ছে। কোম্পানিগুলো প্রদর্শনীতে তাদের ৩৭০ টি গাড়ি এবং ১১০ টি মোটর সাইকেল প্রদর্শন করবে। ৭ টি কোম্পানির প্রদর্শিত গাড়িতে দর্শকদের চড়ে দেখার সুযোগ থাকবে।

আয়োজকরা আশা করছে, দু সপ্তাহব্যাপি এবারের প্রদর্শনীতে ১৫ লাখ দর্শক সমাগম হতে পারে।