ওষুধ রপ্তানিতে জন্য আর্থিক সহায়তা ব্যাপারে সরকার বিবেচনা করতে পারে
রপ্তানি বাজার সম্প্রসারণে স্থানীয় ওষুধ কোম্পানির দীর্ঘদিনের নগদ সহায়তার দাবীর প্রেক্ষিতে সরকার প্যাকেজিং এবং পরিবহনসহ বেশ কিছু সংশ্লিষ্ট খাতে আর্থিক সুবিধার প্রদানের বিষয়টি বিবেচনা করবে।
রপ্তানি উন্নয়ন বুরোর ভাইস প্রেসিডেন্ট মীর শাহবুদ্দিন মোহাম্মদ বৃহস্পতিবার এক সেমিনারে এ কথা বলেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ে আয়োজিত “ওষুধ রপ্তানি : স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের ওষুধ শিল্পে ট্রিপসের প্রভাব” শীর্ষক সেমিনারে স্থানীয় ওষুধ শিল্প কোম্পানিগুলোর প্রতিনিধিরা অংশ নেয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি-একমি ল্যাবরেটরিজ লি. এর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, গত অর্থবছরে ৩৮০ কোটি ডলার রপ্তানির পরও ভারতীয় ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো ২০ শতাংশ নগদ সহায়তা পাচ্ছে। অথচ রপ্তানি বাজার সম্প্রসারণে সরকার স্থানীয় ওষুধ কোম্পানিগুলো কোন নগদ সহায়তা পাচ্ছে না।
তিনি ওষুধ রপ্তানি বাড়াতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি প্রতিনিধি সমন্বয়ে জাতীয় কমিটি’র প্রস্তাব করেন।
মীর শাহবুদ্দিন বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা’র আওতাধীনে নগদ সহায়তা কার্যক্রম পরিচালনা সম্ভব নয়। ফলে সরকার ওষুধ রপ্তানিতে প্যাকেজিং এবং পরিবহনসহ বেশ কিছু সংশ্লিষ্ট খাতে আর্থিক সুবিধার ব্যাপারে বিবেচনা করতে পারে।
জাতীয় কমিটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, রপ্তানি উন্নয়ন বাড়াতে ইতোমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকতা এবং বেশ কয়েকটি রপ্তানিকারক সমিতির সভাপতিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি স্থাপন, রপ্তানি সহায়ক ঋণ সময়সীমা ১৮০ দিনের পরিবর্তে ২৭০ দিনে উন্নীত করা এবং এপিআই শিল্প স্থাপনে জায়গা নির্ধারণসহ অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা হয়।
২০০৪ সালে ওষুধ রপ্তানির পরিমান ছিল ১৫৩ কোটি টাকা এবং স্থানীয় ওষুধ বাজার ছিল ৩ হাজার ৪০০ কোটি টাকা।
