২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পিকনিক’র বিনিয়োগ সম্পর্কে তথ্য চেয়েছে থাই স্টক এক্সচেঞ্জ

থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জ (এসইটি) মঙ্গলবার পিকনিক করপোরেশন লিমিটেডের কাছে বাংলাদেশে সামিট সুরমা পেট্রোলিয়ামে তাদের বিনিয়োগের ব্যাপারে আরও তথ্য জানতে চেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ব্যাংকক সূত্রে জানা গেছে, বাংলাদেশে পেট্রোলিয়াম সরবরাহে সামিট সুরমা কোম্পানি লিমিটেডে আগামী তিন বছরের জন্য একশ’ ৩০ কোটি থাই বাথের এ চুক্তি সম্পাদন করেছে সে ব্যাপারে এসইটি এক বিবৃতিতে জানতে চেয়েছে।

সামিট সুরমার ব্যাপারে অর্থনৈতিক বিষয়টি পিকনিক এসইটি’র কাছে উপস্থাপন করলে এসইটি এ বিবৃতি প্রদান করে।

এর আগে পিকনিক জানায়, তারা সামিট সুরমার ৯০ শতাংশ আমানত ১০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে।

কোম্পানির ঘোষিত রাজস্ব আগামী তিন বছরে কীভাবে উত্তোলন করা হবে সে ব্যাপারে জানিয়ে বৃহস্পতিবারের মধ্যে তাদের ব্যবসায়ী পরিকল্পনা জানতে চেয়েছে এসইটি।