২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে আধুনিক কম্পিউটারাইজ টোল ব্যবস্থা চালু

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে মেঘনা সেতু ও মেঘনা-গোমতী সেতুতে আধুনিক কম্পিউটারাইজ টোল ব্যবস্থা চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমূল হুদা মঙ্গলবার সেতু দুটিতে নব নির্মিত আধুনিক টোল প্লাজা এবং বিভিন্ন প্রকার যানবাহন থেকে কম্পিউটারাইজ টোল ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে টোল আদায় কার্যক্রম পরিদর্শন করেন।

উল্লেখিত দুই সেতুতে কম্পিউটারাইজ টোল আদায় কার্যক্রম চালু হওয়ায় টোল আদায়ে চুরি ও দূর্নীতি রোধ হওয়ার পাশাপাশি সরকারের বিপুল পরিমান রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

মন্ত্রী এর আগে মেঘনা সেতু এবং মেঘনা-গোমতী সেতু’র জয়েন্ট সেগমেন্টের বর্ধিতকরণ ও পরিবর্তনের সংস্কার কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময়ে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উর্ধ্বতন প্রকৌশলীরা।