২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য সম্প্রসারণের জন্যে মুক্ত বাণিজ্য চুক্তি সেল খোলা হবে: বাণিজ্যমন্ত্রী

বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে এবং বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ সেল খোলা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 05:53 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর (অব.) সোমবার এ কথা জানান।

তার সঙ্গে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বিশ সদস্যের নবনির্বাচিত একটি প্রতিনিধিদল তার সচিবালয়ে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন রপ্তানি বাজার অনুসন্ধানের লক্ষ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ তেত্রিশটি নগরীতে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল নিয়োগের প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে অনুকূল বিনিয়োগ পরিবেশ থাকা এবং সরকারের উদার নীতির কারণে গত বছর দেশে অনেক বিদেশী বিনিয়োগ হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের বিনিয়োগকারী, উদ্যোক্তা, রপ্তানিকারক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের ভবিষ্যৎ খুবই সম্ভাবনাময়।

এফবিসিসিআই-এর সভাপতি মীর নাসির হোসেন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবসায়ীদের অবদানের কথা তুলে ধরেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. বরকত উল্লা বুলু, বাণিজ্য সচিব ফারুক আহমেদ সিদ্দিকী এবং মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।