৫ লাখ ডিজিটাল ল্যান্ড ফোন চালুর প্রকল্প হাতে নিচ্ছে বিটিটিবি
চীন সরকারের সহায়তায় বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) ঢাকা ও অন্যান্য শহরের জন্যে ৫ লাখ ডিজিটাল ল্যান্ড ফোনের জন্যে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে।
বিটিটিবি’র চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মালেক আকন্দ বিডিনিউজকে জানান, ৫ লাখ ফোনের জন্যে একটি প্রকল্পের জন্যে একটি খসড়া ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে।
তিনি আরও জানান, বিপুল চাহিদা থাকা সত্ত্বেও রাষ্ট্র পরিচালিত বিটিটিবি’র অধীনে শহরে সাড়ে ৪ লাখ এবং দেশের অন্যান্য অঞ্চলে ৮ লাখ ৪১ হাজার ল্যান্ড ফোন সংযোগ রয়েছে।
সরকারি সূত্র জানায়, টিঅ্যান্ডটি ল্যান্ড ফোনের জন্যে ২ লাখের বেশি আবেদন ঝুলে রয়েছে।
অভিযোগ রয়েছে যে, টিঅ্যান্ডটি’র ক্যাবল এবং নেটওয়ার্ক সুইচ-এর মধ্যে সমন্বয়ের অভাব প্রকট।
তবে টিঅ্যান্ডটি চেয়ারম্যান বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের প্রধান দুটি অগ্রাধিকার হচ্ছে টিঅ্যান্ডটি এবং ল্যাণ্ডফোন সুবিধা জোরদার করা এবং সাবমেরিন ক্যাবল প্রকল্পের মাধ্যমে সুপার হাইওয়ে কানেক্টিভিটি নিশ্চিত করা।
