২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামিট পেট্রোলিয়ামের ৯০% শেয়ার কিনে নিয়েছে থাই কোম্পানি

থাইল্যান্ডের রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সরবরাহ কোম্পানি পিকনিক কর্পোরেশন বলেছে, তারা বাংলাদেশের কোম্পানি সামিট সুরমা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডের ৯০ শতাংশ শেয়ারের কিনে নিতে এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

বুধবার এক বিবৃতিতে থাই এ কোম্পানিটি জানায়, বিনিয়োগের এ তহবিল সংগ্রহ করতে তারা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ব্যবহার করেছেন।

কোম্পানিটি আরও জানায়, তাদের এ অঞ্চলে এলপি গ্যাস সরবরাহের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এদিকে বাংলাদেশে বিনিয়োগের কথা আনুষ্ঠানিকভাবে জানানোর নির্দেশ দিয়ে থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ বুধবার সকালে পিকনিক কর্পোরেশনের শেয়ার লেনদেন স্থগিত করে দিয়েছে।

মঙ্গলবার পিকনিক কর্পোরেশনের শেয়ার লেনদেন হয় ২ দশমিক ৪০ থাই বাথ হারে। আগের দিনের চেয়ে তা ছিল ৫ দশমিক ৩ শতাংশ বেশি।