বিটিটিবিকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বুধবার বাংলাদেশ টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি)কে যত দ্রুত সম্ভব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে।
কমিটির সভাপতি জিএম ফজলুল হকের সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটি সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ইতোমধ্যেই বিটিটিবি পুনর্গঠনের খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে।
প্রস্তাবটি অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রী পরিষদে উত্থাপন করা হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য কাজী গোলাম মোরশেদ, আবুল হোসেন খান, আব্দুল হাই, আলী কাদের এবং ফরিদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, পুনর্গঠন প্রস্তাবে ব্যবস্থাপনা বিভাগের গতিশীলতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া পুনর্গঠন প্রস্তাবে বিটিটিবি কর্মকর্তা-কর্মচারিদের একই পদে বহাল রাখার কথাও বলা হয়েছে।
