২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের অভিযোগে একনেক দুটি প্রকল্প দুর্নীতি দমন কমিশনে পাঠিয়েছে

দুটি অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে অনিয়ম পেয়ে জাতীয় অর্থনীতি পরিষদের (একনেক) নির্বাহী কমিটি বুধবার সে দুটি দুর্র্নীতি দমন কমিশনের (এসিসি) কাছে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

একনেক বৈঠকে যোগদানের পর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতিত ওই প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা অতিরিক্ত তহবিল খরচ করে অতিরিক্ত কাজ পরিচালনা করেছেন।

বুধবার শেরে বাংলা নগরে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্প সহায়তা হিসেবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, জাপান ও ডেনমার্ক প্রদত্ত ৩৩২ কোটিসহ এক হাজার ৭৮১ কোটি টাকার সাতটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়।

দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো প্রকল্প দুটি হলো-১৬ টি শহরে বিদ্যুৎ বিতরণ লাইন এবং ময়মনসিংহে বাইপাস সড়ক নির্মাণ।

সাইফুর রহমান বলেন, প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা অতিরিক্তি অর্থ খরচ করেছেন এবং প্রকল্প তহবিল থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করেছেন।

চলতি বছরের ৩১ মে অনুষ্ঠিত সভায় একনেক পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং মুল্যায়ন বিভাগকে (আইএমইডি) ১৬ টি শহরে বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণে অতিরিক্ত ১৯৮ কোটি টাকা ব্যয়ের তদন্ত ভার দেয়।

এর আগে ২০০৩ সালের ২২ ডিসেম্বর একনেক ১৯ দশমিক ৭০ কোটি টাকার ময়মনসিংহ বাইপাস সড়ক নির্মাণে অনিয়মের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করার আদেশ দেয়।

বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র বিডিনিউজকে জানায়, উভয় কমিটি বুধবারের সভায় তাদের রিপোর্ট জমা দেয় এবং একনেক প্রকল্প দুটিকে এসিসি’র কাছে পাঠায়।

রিপোর্টে দেখা যায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একদল কর্মকর্তা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় নিয়ম লংঘন করে বিদ্যুৎ বিতরণ লাইন প্রকল্প থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করেছেন।

অপর তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায়, ময়মনসিংহ বাইপাস সড়ক প্রকল্পের কর্মকর্তারা কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া একটি জরিপ পরিচালনা করে প্রকল্পের ডিজাইন পরিবর্তন করেছেন।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বিডিনিউজকে জানান, ভূমি অধিগ্রহণ নিয়েও সমস্যা রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুর রহমান বলেন, সরকারি কর্মকর্তারা যাতে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে তাই আমরা এ ব্যাপারে এসিসি’র শরণাপন্ন হয়েছি।

একনেক ৭১৭ দশমিক ২৩ কোটি টাকার ৯০ মেগা ওয়েট সমন্বিত সাইকেল বিদ্যুৎ প্ল্যান্ট, সিলেটে ইউনিট ১১ (সংশোধিত), রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ২০৩ দশমিক ৯৩ কোটি টাকার সংশোধিত স্কিম এবং ১৯০ দশমিক ৩০ কোটি টাকার গ্যাস ট্রান্সমিশনের জন্যে আশুগঞ্জ-মনোহরদী লুপ লাইন নির্মাণ। সবগুলো প্রকল্প সম্পূর্ণ সরকারি তহবিলে বাস্তবায়ন করা হবে।

এছাড়াও বৈঠকে গ্যাস ট্রান্সমিশনের জন্যে ধনুয়া-সাভার রুপ লাইন নির্মাণে ২৪১ দশমিক ৮০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এই প্রকল্পে ১৪২ দশমিক ৯৪ কোটি টাকার বিদেশি সহায়তা থাকবে।