২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরপিসিএল’র বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে লিপস

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে জার্মান লামেয়ার ইন্টারন্যাশনাল পল্লী পাওয়ার সার্ভিসেস লিমিটেড (লিপস্)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ময়মনসিংহ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা চুক্তি বাতিল করার অভিযোগ এনে এই মামলা করা হয়েছে। একই সাথে ঢাকা নর্থ পাওয়ার পèান্ট (ডিএনপিপি) চুক্তি বাতিল হলে সেটিও এই আরবিট্রেশনের মধ্যে সংযুক্ত হবে। দু’টি চুক্তি বাতিলের কারণে প্রায় ৩২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে লিপস্।

সিঙ্গাপুর আন্তর্জাতিক আদালত থেকে মঙ্গলবার আরপিসিএলকে চিঠি দিয়ে মামলার বিস্তারিত জানানো হয়েছে। আরপিসিএল সুত্র জানায়, লিপস্ এর আইন উপদেষ্টা প্রতিষ্ঠান সারমান অ্যান্ড স্টারলিং লি. একজন আরবিট্রেটর ঠিক করেছে। আরপিসিএল এই আরবিট্রেটরের মাধ্যমে মামলা পরিচালনা করতে সম্মত থাকলে ১০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। তা না হলে আরপিসিএলও একজন আরবিট্রেটর নির্ধারণ করবে।

লিপস্ চুক্তি বাতিলের কারণে ক্ষতিপুরণ বাবদ ১ কোটি ৬৩ লাখ ৭৮ হাজার ইউরো ও ১১ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা এবং বকেয়া ও বিল করা হয়নি, এমন খরচ বাবদ ১৩ লাখ ৭৮ হাজার ইউরো ও ১১ কোটি ৪ লাখ ৯৪ হাজার টাকা দাবি করেছে।

এছাড়া মামলা পরিচালনার সকল খরচ পরিশোধ করতে দেরি হলে তার সুদ এবং যে অর্থ দেওয়া হবে, তা সম্পূর্ণ করমুক্তভাবে দেওয়ার দাবি করেছে লিপস্।