২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাতিষ্ঠানিক সংস্কারহীন উদারীকরণের ব্যর্থতা

প্রাতিষ্ঠানিক সংস্কারবিহীন বাণিজ্য উদারীকরণ ব্যবস্থা আয়ের সুষ্ঠু বন্টন, ভোক্তা অধিকার এবং অর্থনীতি ও শিল্পোন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 10:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাণিজ্য, উন্নয়ন ও দারিদ্র্য নিরসনের সম্পর্ক বিষয়ক একটি প্রকল্পের মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. এমএ রাজ্জাক একথা বলেন।

উন্নয়ন সমুন্বয়’র চেয়ারম্যান ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার নগরীর ব্রাক সেন্টারে দুই বছরব্যাপী এ প্রকল্প উদ্বোধন করা হয়।

ড. এমএ রাজ্জাক বলেন, বাংলাদেশের দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য কোনও সাফল্য আসেনি। কেননা সংস্কার কর্মসূচি দারিদ্র্য নিরসনে পদক্ষেপ নেওয়া প্রতিষ্ঠানগুলোর গুনগত পরিবর্তন আনতে সক্ষম হয়নি।

তিনি বলেন, প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব হবে না।

উদারীকরণের পূর্ব ও পরবর্তী অবস্থা এবং তা বাস্তবায়নের বিষয় তুলে ধরে তিনি বলেন, উদারীকরণের লাভ দেখাতে জিডিপির হার বেশি দেখানো হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কর্নেল ফারুক খান এমপি, সাবেক বাণিজ্য সচিব আলমগীর ফারুক চৌধুরী, কনসজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র ড. জাফরুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. সেলিম রায়হান।