২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুশীল সমাজ ফোরাম সম্মেলন সমাপ্ত, উন্নত দেশের প্রতিশ্রুতি পূরণের আহ্বান

দরিদ্র দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশ্বের উন্নত দেশসমূহ বাজার সুবিধা, সাহায্য এবং শ্রমবাজার মুক্ত করার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল, স্বল্পোন্নত দেশসমূহের সুশীল সমাজ তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঢাকায় অনুষ্ঠিত তিনদিনব্যাপী সুশীল সমাজ ফোরাম সম্মেলন ২০০৫ এর শেষ দিন বুধবার ‘ঢাকা ঘোষণা’য় এ আহ্বান জানানো হয়। স্বল্পোন্নœত দেশসমূহের স্বার্থ সংরক্ষণে এ ফোরাম বিশ্বব্যাপী আন্দোলন করে যাচ্ছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ঢাকা শেরাটন হোটেলে এ সম্মেলন আয়োজন করে।

ঢাকা ঘোষণায় বলা হয়, বিশ্ব অর্থনীতিতে স্বল্পোন্নত দেশসমূহের বাণিজ্য ব্যবস্থা আরও জোরদার করতে সহায়তার জন্যে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিয়েছি।

সম্মেলনে বাংলাদেশসহ ২৭টি স্বল্পোন্নত দেশের প্রায় ৩০০ জন প্রতিনিধি অংশ নেন।