২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র রমজান মাসে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকের সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ ব্যাংক ও সকল তফসিলি ব্যাংকের অফিস সময়সূচি হবে রোববার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯ টা হতে বিকেল ৪ টা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ব্যাংকের লেনদেনের সময়সূচি হবে সকাল ৯ টা হতে বিকেল ২ টা পর্যন্ত। দুপুর ১-১৫ মিঃ থেকে ১-৩০ মিঃ পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

নামাজের জন্য নির্ধারিত বিরতির সময় অর্থাৎ ১-১৫ মিঃ হতে ১-৩০ মিঃ পর্যন্ত রমজান পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচি রমজান পূর্বাবস্থায় ফিরে আসবে।