রপ্তানির উদ্দেশ্যে পলিথিন উৎপাদন করা হতে পারে
স্থানীয় বাজারে নিষিদ্ধ হলেও রপ্তানির উদ্দেশ্যে পলিথিন ও পলিথিন জাতীয় দ্রব্য উৎপাদনকারিদের পলিথিন উৎপাদনের অনুমতি দেওয়া হতে পারে।
এ অনুমোদন দেওয়া হলে যেসব রপ্তানি সংশ্লিষ্ট শিল্প তাদের পণ্য প্যাকেটজাত করতে পলিথিন ব্যবহার করে তারাও লাভবান হবে।
অন্যদিকে, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলামের সভাপতিত্বে স্কুলের পাঠ্যবইয়ে পলিথিন ইস্যু সংযুক্ত করণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারেও সিদ্ধান্ত নেওযা হয়।
পলিথিন ব্যাগ উৎপাদনকারী তিন প্রতিষ্ঠান ই এন্ড সি ম্যানুফেকচারার্স লি, মেসার্স খান একসেসোরিজ এন্ড প্যাকেজিং কোম্পানী লি এবং কিউ ইন্ডাস্ট্রিজ লি. তাদেরকে পলিথিন পণ্য সংক্রান্ত সরকারি নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার আবেদনের পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাদের দাবি অনুযায়ী তারা শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যেই পলিথিন উৎপাদন করে।
তবে মন্ত্রণালয় এখনও এ ব্যঅপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।
তবে, কর্মকর্তারা পলিথিন নিষদ্ধকরণ কর্মসূচির সফলতার কথা বললেও গ্রামাঞ্চলে পলিথিনের অবৈধ ব্যবহার এখনও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়েই আছে।
