২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইউনিলিভার ফিউচার লিডারস লিগ' জিতেছে টিম বাংলাদেশ

‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ-২০২২’ (ইউএফএলএল) ট্রফি জিতেছে তিন সদস্যের বাংলাদেশ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 08:33 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিলিভার, বাংলাদেশ জানায়, ব্যবসা বিষয়ক এই প্রতিযোগিতায় ২৩ দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে শীর্ষ স্থান অর্জন করেছেন ইউনিলিভার বাংলাদেশে কর্মরত আবরার মাহির আহমেদ, আফনান সাইদ এবং রাফসান মাহবুব শামস।

আবরার এবং আফনান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং রাফসান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে।

তিনজনই এখন ইউনিলিভারের (ইউনিলিভার ফিউচার লিডারস’ লিগ- ইউএফএলএল) অধীনে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মরত।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার সুবাদে তারা লন্ডনে ইউনিলিভারের হেডকোয়ারটারসে বৈশ্বিক-ব্যবসা বিষয়ক অভিজ্ঞতা পেতে সব ধরনের সুযোগ সুবিধাসহ ভ্রমণ উপভোগ করতে পারবেন এবং ব্র্যান্ডটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও কাজের সুযোগ পাবেন।

এই প্রতিযোগিতায় এ বছর বিশ্বের ৪৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৫৪ হাজারের বেশি আবেদনপত্র গ্রহণ করা হয়।

ইউনিলিভার, বাংলাদেশ (ইউবিএল)-এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, “আমাদের অগ্রযাত্রা আরো বেগবান করতে তরুণদের ওপর বিনিয়োগ ও তাদের প্রয়োজনীয় দক্ষতায় পারদর্শী করে গড়ে তোলার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। এতে তারা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবার পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার করতে পারবে।

“বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার হিসেবে, আমাদের কম্পাস লক্ষ্যমাত্রার আওতায় আগামী ২০৩০ সালের মধ্যে ১০ লাখ তরুণকে ভবিষ্যতের জন্য উপযুক্ত দক্ষতায় প্রশিক্ষিত করে তোলার অংশ হিসেবে সম্ভাবনাময় বিজনেস নেতৃত্বের পরিচর্যা ও সহযোগিতায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”