বিলবোর্ডে সৌর বিদ্যুৎ ব্যবহার করবে নগদ
বিদ্যুতের ওপর চাপ কমাতে বিলবোর্ডে সৌর বিদ্যুৎ ব্যবহার করবে মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি ‘নগদ’।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, পর্যায়ক্রমে নগদ এর সব বিলবোর্ডে সৌর বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। এতে বিলবোর্ড পরিচালিত হবে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া শক্তি দিয়ে।
সৌরশক্তিচালিত বিলবোর্ড স্থাপনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নগদ এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “নগদ সবসময়ই পরিবেশ, মানুষ নিয়ে সচেতন থাকে। আমরা চাই, আমাদের প্রতিটি কর্মকাণ্ড যেন বিশ্বকে আরও নিরাপদ আবাসস্থল করে তুলতে সহায়তা করে। সেই চাওয়া থেকে আমরা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে জোর দিয়েছি। তার ফলেই আমরা স্থাপন করেছি সৌরশক্তিচালিত বিলবোর্ড।
“এর ফলে আমরা প্রকৃতি থেকে পাওয়া শক্তিকে কাজে লাগিয়েই বিলবোর্ডকে সচল রাখতে পারব।”
