২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএমএল সিএফটি সপ্তাহ উদযাপন করছে বিকাশ

মোবাইলে আর্থিক সেবা খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এবং গ্রাহকের আর্থিক নিরাপত্তা ও সচেতনতা আরও বাড়াতে ‘এএমএল সিএফটি’ সপ্তাহ উদযাপন করছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 05:49 PM

Updated : 02 Aug 2022, 01:45 PM

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আয়োজিত ‘বাংলাদেশে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ এর ২০ বছর’ উপলক্ষে এ সপ্তাহ পালন করা হচ্ছে বলে বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার বিকাশের প্রধান কার্যালয়ে সপ্তাহব্যাপী এ উদযাপনের উদ্বোধন করেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।

এসময় বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার শেখ মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএফআইইউ এর নীতিমালা ও নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করে এএমএল সিএফটি কমপ্লায়েন্স নিশ্চিত করে বিকাশ।

এএমএল সিএফটি সপ্তাহ উদযাপনের আওতায় এমএফএস কোম্পানিটি এই সাত দিনে কর্মশালা, সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটির মিটিং, গ্রাহক সেবা কেন্দ্রসহ এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্ট পয়েন্টে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।