২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবির নতুন শাখা কুড়িগ্রামে

কুড়িগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২১৭তম শাখার যাত্রা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2022, 10:43 PM

Updated : 02 Aug 2022, 01:40 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই শাখা উদ্বোধনের খবর জানানো হয়েছে।

নতুন শাখা উদ্বোধন করেন বেসরকারি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।

উপস্থিত ছিলেন ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এসইভিপি ও সিএফও ফারুক আহমেদ এবং এসইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান জাভেদ ইকবাল।

আরিফ কাদরী বলেন, “সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।”