২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টগি ওয়ার্ল্ড’ এর গেমস ও রাইডে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক

রাজধানীর ইনডোর থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’ এর সব গেমস এবং রাইডে বিকাশ পেমেন্টে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক মিলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2022, 05:37 PM

Updated : 14 Jul 2022, 06:14 PM

বুধবার মোবাইল ফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান-বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রাহকরা চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত টগি ওয়ার্ল্ড এর আর্কেড, ভার্চুয়াল ও অগমেন্টেট গেম, বোলিং, রেসিং এবং ওয়ার গেমের মতো সব আয়োজন উপভোগ করে এই ক্যাশব্যাক সুবিধা নিতে পারবেন।

অফার চলার সময় একজন গ্রাহক প্রতি মাসে একবার এই ক্যাশব্যাক নিতে পারবেন। অ্যাপ, ইউএসএসডি *২৪৭# ডায়াল কিংবা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তারা পেমেন্ট করতে পারবেন।

‘টগি ওয়ার্ল্ড’ এর ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে নির্দিষ্ট গেমস বা রাইড সিলেক্ট করার পর গ্রাহককে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশন হিসেবে বিকাশ সিলেক্ট করতে হবে।

পরবর্তীতে নম্বর, ওটিপি ও পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এছাড়া সরাসরি কিউআর কোড স্ক্যান করে অথবা মার্চেন্ট নম্বর টাইপ করে নগদ টাকার স্পর্শ ছাড়াই অনায়াসে পেমেন্ট করতে পারেন।

শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের বিনোদনের কথা মাথায় রেখে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’।

এই পার্কের বিভিন্ন গেমস এবং রাইডের মধ্যে রয়েছে লেজার ট্যাগ, পেইন্ট বল, হলোগেইট, গাইরো ভিআর, হাডো-এর মতো প্রযুক্তি নির্ভর জনপ্রিয় ও রোমাঞ্চকর সব  আয়োজন।