ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মোঃ নাজমুল হাসান।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর মোঃ কামাল উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, মোহাম্মদ নাসির উদ্দিন এফসিএমএ ও মোঃ কামাল হোসেন গাজী।
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী। দোয়া পরিচালনা করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধতন নির্বাহী, বিচারপতি, কূটনীতিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এই ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক।
“ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে জামানতবিহীন বিনিয়োগ প্রদান করে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।”
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, ইসলামী ব্যাংক বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। এই ব্যাংক দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে।
