২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক

রমজান ও ঈদের কেনাকাটায় চার হাজারেরও বেশি আউটলেটে ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্টে ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2022, 10:34 PM

Updated : 02 Aug 2022, 01:18 PM

‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্তোরাঁ ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে নগদ এর মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকরা এ ক্যাশব্যাক পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ইলেক্ট্রনিক পণ্য কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়।

ট্যুর অ্যান্ড ট্রাভেলিং খাতেও ছাড় পাবেন গ্রাহক। নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিংয়ে নগদ পেমেন্টে মিলবে ৭৬ শতাংশ পর্যন্ত ছাড়।

আর ফ্যাশন ক্যাটাগরিতে নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটায় পাওয়া যাবে ৩৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিত্যপণ্য কেনাকাটায় ক্যাশব্যাক মিলবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।

এছাড়া অনলাইন কেনাকাটায় নগদ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক, যা চলবে আসন্ন ঈদ-উল ফিতরের দিন পর্যন্ত। আর পছন্দের রেস্তোরাঁয় পেমেন্টে মিলছে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

পাশাপাশি নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কিনে নগদ দিয়ে পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ছাড়।

‘নগদ’ এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “উৎসবের খুশি নগদ এ বেশি, এই কথাটি আমরা বিশ্বাস করি। যে কারণে নতুন নতুন বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা।”