২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবি ও প্রাণ-আরএফএল চুক্তি

প্রাণ-আরএফএল গ্রুপের সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের ঋণ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2022, 07:06 PM

Updated : 14 Jul 2022, 05:42 PM

রোববার এ বিষয়ে চুক্তি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী ব্যাংকের করপোরেট অফিসে সাপ্লাই চেইন ফিন্যান্সিং বিষয়ক এ চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী, ইউসিবি প্রাণ-আরএফএল গ্রুপের সব সাপ্লায়ার ও ডিস্ট্রিবিউটরদের ঋণ দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ হাবিবুর রহমান ও মোঃ শাহ আলম ভূইয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ সিকান্দার-ই-আজম এবং ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও এসএমই বিভাগের প্রধান মোঃ মহসিনুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার করপোরেট ফিন্যান্স ফারজানা রহমান, অ্যাসিস্টেন্ট ম্যানেজার করপোরেট ফিন্যান্স মোঃ রিপন মিয়া, প্রাণ-আরএফএল গ্রুপের সাব-অ্যাসিস্টেন্ট ম্যানেজার করপোরেট ফিন্যান্স মোঃ জাকির হুসেনসহ উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।