২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফএসের অপব্যবহার রোধে রাজবাড়ীতে বিকাশের কর্মশালা

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মত আর্থিক সেবা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সচেতনতা বাড়াতে রাজবাড়ী জেলার শতাধিক বিকাশ এজেন্ট ও জেলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করেছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2022, 09:23 PM

Updated : 29 Apr 2022, 12:03 AM

রাজবাড়ী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় রাজবাড়ী পৌর ভবনে এ কর্মশালার আয়োজন করে মোবাইলে আর্থিক সেবাদানকারী কোম্পানি বিকাশ।

এতে এমএফএস অপব্যবহার করে সংঘটিত অপরাধ, অপরাধী চক্র চিহ্নিত করার উপায় এবং অপব্যবহার রোধে বিকাশের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে রোববার বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মশালায় এমএফএস সেবার অপব্যবহার রোধে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে কীভাবে তথ্য দিয়ে সহায়তা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা নাজিবুর রহমান। বিকাশের হেড অব এক্সটারনাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) শাহনেওয়াজ রাজুসহ জেলার শতাধিক বিকাশ এজেন্ট উপস্থিত ছিলেন।