২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার বোর্ড নিয়ে এল ‘সেইফ অ্যান্ড সেইভ অফার’

পার্টিকেল বোর্ড ব্রান্ড ‘সুপার বোর্ড’ তাদের সকল পরিবেশকদের জন্য ‘সুপার বোর্ড সেইফ অ্যান্ড সেইভ অফার ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2022, 12:18 AM

Updated : 02 Aug 2022, 03:16 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সারা দেশ থেকে সুপার বোর্ডের সকল পরিবেশক ও তাদের পরিবারের উপস্থিতিতে এই অফার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সুপার বোর্ডের পূর্ববর্তী অফার ‘গেইন. গ্রো. গ্লো’-এর বিজয়ী পরিবেশকদের মধ্যে পুরস্কার হস্তান্তর করা হয় এবং নতুন অফারের চুক্তি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক। সভাপতিত্ব করেন সুপার বোর্ডের হেড অব বিজনেস মো. নুরুন নবী।

আরও উপস্থিত ছিলেন টি কে গ্রুপের উপদেষ্টা মাহফুজুর রহমান, চীফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সিএও) আলমাস রাইসুল গনি।