সফটওয়্যার উন্নয়ন করবে যমুনা ব্যাংক, লেনদেন বন্ধ ৬ দিন
কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নয়নের জন্য যমুনা ব্যাংকের লেনদেন ছয় দিন বন্ধ থাকবে।
আগামী ১ এপ্রিল মধ্যরাত থেকে ৬ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম চলবে না।
মঙ্গলবার বাংলাদেশের ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, এ বিষয়ে যমুনা ব্যাংক আবেদন করলে তাদের অনুমোদন দেওয়া হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, যমুনা ব্যাংক নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার মাইগ্রেশন করবে। এজন্য তাদের ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখতে হবে।
