২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআই গ্রাহকদের সহজ শর্তে ঋণ দেবে ইউসিবি

আবাসন খাতের প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড (বিটিআই) এর গ্রাহকদের সহজ শর্তে ঋণ দেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2022, 11:42 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

সোমবার দেশের বেসরকারি খাতের এই ব্যাংকটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী  আকর্ষণীয় মূল্য ও সুবিধায় গৃহ ঋণ পাবেন বিটিআই গ্রাহকরা।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এবং বিটিআই এর ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস; ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ; বিটিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবু নাসির; বিটিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহম্মদ শামসুল আমিন।