২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা কর্মসূচি সুইফটের

টয়লেট পরিচ্ছন্নতা নিয়ে জনসচেতনতা তৈরিতে দুই মাসের কর্মসূচি শুরু করেছে প্রাণ-আরএফএল গ্রুপের পণ্য ‘সুইফট লিকুইড টয়লেট ক্লিনার’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 07:32 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া ‘প্রতিদিন পাঁচ মিনিটে টয়লেট ক্লিন’ শীর্ষক এ কর্মসূচি মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাণ-আরএফএল জানায়, কর্মসূচির অংশ হিসেবে মানুষের মাঝে সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন, লিফলেট বিলি, টয়লেট পরিষ্কারের সঠিক নিয়ম তুলে ধরাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে ব্র্যান্ডটি।

সুইফটের হেড অব মার্কেটিং মারুফুর রহমান বলেন, “অন্য সবকিছুর মতো টয়লেটও প্রতিদিন ব্যবহার হয়। তাই এখানে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে বেশি।

“কারণ অপরিষ্কার টয়লেট ব্যবহারে কৃমি, ডায়রিয়া, কলেরা, টাইফয়েডের মত মারাত্মক জীবাণুবাহিত রোগের ঝুঁকি বাড়ায়।…টয়লেট পরিষ্কারের প্রয়োজনীয়তা এবং দেশের সব প্রান্তের মানুষের মাঝে সচেতনতা বাড়াতে আমরা এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।“