২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্ত্রীর শুভেচ্ছাবার্তা

মোবাইলে আর্থিক সেবার প্রতিষ্ঠান ‘নগদ’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2022, 05:53 PM

Updated : 02 Aug 2022, 03:13 PM

পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলামসহ আরও অনেকে শুভেচ্ছা জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ।

মোস্তাফা জব্বারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশকে একটি কাগজের মুদ্রাবিহীন দেশে পরিণত করতে ‘নগদ’ অসাধারণ ভূমিকা পালন করছে এবং সামনের দিনেও তারা উদ্ভাবনী সেবার মাধ্যমে গ্রাহক আকৃষ্ট করতে স্বক্ষম হবে।”

মাত্র তিন বছরে ছয় কোটিরও বেশি গ্রাহকের ‘নগদ’র সেবা গ্রহণকে বিশ্বে ‘অনন্য দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তার কথায়, “বিভিন্ন ধরনের ভাতা ও শিক্ষাবৃত্তিসহ মহামারীকালে প্রধানমন্ত্রীর জরুরি আর্থিক সহায়তা কর্মহীন পঞ্চাশ লাখ পরিবারের কাছে নির্ভুলভাবে, দ্রুততা এবং স্বচ্ছতার সাথে যার যার অ্যাকাউন্টে পৌঁছে অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে নগদ।”

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগদ’ ভবিষ্যতে লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের অহংকার হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘নগদ’- তার যাত্রার শুরু থেকেই অনেক উদ্ভাবনী শক্তির আয়োজন ছিল।

মহামারীতে এক জায়গা থেকে অন্য জায়গায় সুলভে অর্থ স্থানান্তরে ‘নগদ’র ভূমিকা অনন্য ভূমিকা ছিল বলে মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এছাড়া অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, ইস্টার্ন ব্যাংকের সিইও আলী রেজা ইফতেখার, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, পাঠাওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান ‘নগদ’কে।