২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন বাজারে আনল ‘বিদ্যুৎ সাশ্রয়ী’ ইনভার্না এসি

ইনভার্না সিরিজের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক্স পণ্যের কোম্পানি ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2022, 09:38 PM

Updated : 28 Apr 2022, 11:56 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, ইনভার্না সিরিজের এই এসি বিএসটিআই থেকে ৫.৫ স্টার এনার্জি রেটিং সার্টিফিকেট পেয়েছে।

“বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরীক্ষায় দেখা গেছে, ইকো মোডে ওয়ালটনের আল্ট্রা এনার্জি সেভিং এক টনের এই এসি ব্যবহারে ঘণ্টায় বিদ্যুৎ খরচ হচ্ছে মাত্র ২ দশমিক ১৯ টাকা।”

গত সোমবার ওয়ালটনের কর্পোরেট অফিসে এ এসি উন্মোচন করেন কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এস এম মাহবুবুল আলম।

অন্যদের মধ্যে কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদদ ফিরোজ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।