২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ব্যাংকের বন্ড বিক্রি শেষ করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড বিক্রি সম্পন্ন করে টাকা তুলে দিয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 09:32 PM

Updated : 02 Aug 2022, 03:11 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউসিবি ইনভেস্টমেন্ট জানিয়েছে, প্লেসমেন্ট এজেন্ট হিসেবে এ পারপেচুয়াল বন্ডের সমাপনীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তারা।

বুধবার ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ে এ আনুষ্ঠানিকতা শেষ হয়।

এসময় ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. মনযুর মফিয ও ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক তানজিম আলমগিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২০ সালে জুলাইতে ওয়ান ব্যাংককে ৪০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড বিক্রি করে টাকা তোলার অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

ইউসিবি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুরুতে ওয়ান ব্যাংকের বন্ডের টাকা তুলে দেওয়ার দায়িত্ব পায় আরেকটি প্রতিষ্ঠান।

কিন্তু তারা ৪০০ কোটি টাকার বন্ড বিক্রি করে দিতে না পারলে দায়িত্ব পায় ইউসিবি ইনভেস্টমেন্ট। এরপর স্বল্প সময়ে এ টাকা তুলে দেয় ইউসিবি ইনভেস্টমেন্ট।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক বছর আগে যাত্রা শুরু করা ইউসিবি ইনভেস্টমেন্ট বিনিয়োগ ব্যাংকিংয়ের সর্বস্তরে পৌঁছাতে সক্ষম হয়েছে।