হাতে লেখা চিঠি ফেরাতে ‘নগদ’র কর্মসূচি
ই মেইলের যুগে চিঠি যখন হারাতে বসেছে, তখন চিঠি লেখার এক কর্মসূচি নিয়ে এল মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’।
‘নগদ-এ চিঠি’ শিরোনামে এই কর্মসূচিতে ‘নগদ’ নিয়ে তাদের ভালোলাগার গল্প চিঠির মাধ্যমে জানাতে পারবেন। ‘সেরা চিঠি’ লিখিয়ে পাবে আকর্ষণীয় পুরস্কার।
‘নগদ’র এই কর্মসূচি চলবে আগামী ২৪ মার্চ ২০২২ পর্যন্ত। এতে অংশ নিতে কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, প্রতিযোগীরা তাদের চিঠি ডিজিটালি প্ল্যাটফর্মের মাধ্যমে বা সরাসরি ‘নগদ সেবা’ পয়েন্টে উপস্থিত হয়ে দিতে পারবে।
‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, “ডিজিটাল জীবনধারার প্রভাবে চিঠি লেখার যে ঐতিহ্যটা আমরা প্রায় হারাতে বসেছি, এ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমরা চিঠি লেখার সেই অভিজ্ঞতার সাথে নতুন করে পরিচয় করিয়ে দিতে পারব। আশা করি এটি গ্রাহকদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”
এজন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। যেখানে ‘নগদ সেবা’ পয়েন্ট থেকে অংশগ্রহণকারীদের জন্য রাখা থাকছে একটি লেটার কার্ড। যার একপাশে থাকবে গ্রাহকের নাম ঠিকানা এবং অন্যপাশে ‘নগদ’ নিয়ে গ্রাহকের ভালোলাগার কথা গল্প আকারে জানানো যাবে। লেটার কার্ডটি ‘নগদ সেবা’ পয়েন্টে রাখা লেটারবক্সে জমা রাখতে হবে।
গ্রাহকরা অনলাইনে # নগদ-এ চিঠি এই হ্যাশট্যাগ ব্যবহার করে ‘নগদ’ এর দুটি অফিসিয়াল ফেইসবুক পাতায়ও জমা দিতে পারবেন।
পাঁচদিনব্যাপী এই কর্মসূচিতে গ্রাহকরা ২৭টি ‘নগদ সেবা’ থেকে অংশগ্রহণের সুযোগ পাবে। একজন গ্রাহক যত খুশি ততবার চিঠি জমা করতে পারবে।
বিজয়ীদেরকে ‘নগদ’ থেকে এসএমএস অথবা ‘নগদ’ হটলাইন নম্বর থেকে ফোন করে জানানো হবে।
